×

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৯:১৪ এএম

আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে হত্যা

ছবি: সিএনএন

ইসরাইলি বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের পাশে এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয়েছে। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেয়াসহ হামলা চালিয়েছে। খবর ওয়েফা ও সিএনএনের।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভিতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এজন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেয় এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App