×

আন্তর্জাতিক

রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১০:৪০ এএম

রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক

জেলেনস্কি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব রাশিয়ার হাতে চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন। একে ‘অযৌক্তিক ও ধ্বংসাত্মক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়া শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। খবর আলজাজিরা ও সিএনএনের।

গত শুক্রবার রাশিয়ার গোলাবর্ষণে পাঁচ মাস বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, দুর্ভাগ্যবশত আমাদের কাছে স্পষ্টতই কিছু অযৌক্তিক এবং ধ্বংসাত্মক খবর আছে। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে।

তিনি বলেন, এটি এমন এক পদক্ষেপ যা কল্পনা করাও কঠিন এবং এই ধরনের প্রতিষ্ঠান যে সম্পূর্ণ দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে।

এদিকে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। টেলিগ্রামে তিনি লিখেছেন, আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।

অন্যদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুতসাইত জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৬২ ইউক্রেনীয় ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। ৩৬৩টি ক্রীড়া কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App