×

আন্তর্জাতিক

কমছে তেল উৎপাদন: ৬ শতাংশ মূল্যবৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১০:১০ পিএম

কমছে তেল উৎপাদন: ৬ শতাংশ মূল্যবৃদ্ধি

ছবি: সংগৃহীত

রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল উৎপাদন কমাচ্ছে। এতে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ জ্বালানি উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ও এর মিত্র ওপেক প্লাস। এরপর আজ সোমবার (৩ এপ্রিল) তেলের দাম ছয় শতাংশর বেশি বেড়েছে। খবর ব্লুমবার্গ, ডেইলি মেইলের।

মস্কোর সঙ্গে সম্পর্ক দুর্বল করার জন্য উপসাগরীয় মিত্রদের ওপর ওয়াশিংটনের চাপ রয়েছে। তা সত্ত্বেও উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। এটি মূলত জোটের ঐক্যের ইঙ্গিত দেয়। পাশাপাশি তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় সীমিত করার জন্য পশ্চিমাদের প্রচেষ্টাকেও দুর্বল করে।

ওপেক সদস্য দেশগুলো দাবি, বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে উৎপাদন কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তেল উৎপাদন বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে।

মে মাস থেকে চলতি বছরের শেষ পর্যন্ত সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া ও ওমান প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাবে। যা গত বছরের অক্টোবরে ওপেক প্লাসের দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন কমানোর পর থেকে এটিই সবচেয়ে বড় হ্রাসের ঘটনা।

ওপেক প্লাসের সদস্য মস্কো কর্তৃপক্ষ, তারাও এই বছরের শেষ পর্যন্ত প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর বিষয়টি বর্ধিত করছে। এছাড়া উৎপাদন কমানোর পদক্ষেপকে ‘দায়িত্বশীল ও প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলেও অভিহিত করেছে দেশটি।

সৌদি আরবের সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ‘তেলের বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে’ জোর দিয়ে বলেছেন সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, সৌদি আরব প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল, ইরাক দুই লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত এক লাখ ৪৪ হাজার ব্যারেল, কুয়েত এক লাখ ২৮ হাজার ব্যারেল, আলজেরিয়া ৪৮ হাজার ব্যারেল ও ওমান ৪০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App