×

আন্তর্জাতিক

জেনেসিস: বিশ্বব্যাপী অভিযানে শতাধিক সাইবার অপরাধী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ এএম

জেনেসিস: বিশ্বব্যাপী অভিযানে শতাধিক সাইবার অপরাধী গ্রেপ্তার

প্রতীকী ছবি

অনলাইন ‘মার্কেটপ্লেস’ জেনেসিসের ক্রেতা-বিক্রেতারা সবাই অপরাধী। এখানকার বিক্রেতারা সাইবার হামলা চালিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের গোপন তথ্য হাতিয়ে নেন। সেখান থেকেই পাসওয়ার্ড, লগইন সংক্রান্ত তথ্য, আইপি অ্যাড্রেসসহ অন্যান্য তথ্য কিনে নেন অনলাইন প্রতারকরা। এসব তথ্য দিয়ে তারা ভুক্তভোগীর নকল ‘ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)’ তৈরি করতে পারতেন। পরে তা ব্যবহার করে নানান অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।

অনেক সময় জেনেসিস মার্কেটে এক ডলারের কম দামে বিক্রি হওয়া তথ্য ব্যবহার করে প্রতারকেরা বিভিন্ন ব্যক্তির শপিং ও ব্যাংক হিসাব নিজেদের নিয়ন্ত্রণে নেন। বিশ্বের ১৭টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত এক অভিযানে জেনেসিস মার্কেটের ওয়েবসাইট জব্দ ও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর সিএনবিসির।

অভিযান শুরু হয় মঙ্গলবার স্থানীয় সময় ভোরে। এই অভিযানে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও ডাচ ন্যাশনাল পুলিশ। এছাড়া, অভিযানে অংশ নেয় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ), অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ও ইউরোপের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশের ২০০ জায়গায় অভিযান চালিয়ে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

জেনেসিস মার্কেটের ওয়েবসাইট এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। অনলাইন প্রতারকদের বিরুদ্ধে বৈশ্বিক এ অভিযানের নাম দেয়া হয়েছে ‘অনলাইন কুকি মনস্টার’। গতকাল বুধবার (৫ এপ্রিল) জেনেসিসের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, আগের কিছু নেই এবং সেখানে লেখা আছে, ‘অনলাইন কুকি মনস্টার। এই ওয়েবসাইট জব্দ করা হয়েছে’।

জেনেসিস মার্কেটে বিক্রির জন্য আট কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ছিল। যুক্তরাজ্যের এনসিএ বলছে, প্রতারণার জন্য এটি অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে প্রতারকদের। এনসিএর ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টারের মহাপরিচালক রবার্ট জোনস বলেন, ‘বহু বছর ধরে জেনেসিস সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। আমরা এখন চাই, অপরাধীরাও যেন এবার ভয় পান যে এখন আমাদের কাছেও তাদের ব্যক্তিগত তথ্য-উপাত্ত রয়েছে।’

জেনেসিস মার্কেটের যাত্রা শুরু ২০১৭ সালে। এর সুনাম ছিল, এটি ব্যবহার করা খুব সহজ। জেনেসিসের ওয়েবসাইটে ঢুকে এক জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির লগইন সংক্রান্ত তথ্য কেনা যেত। ব্যক্তির অ্যাকাউন্টের পাসওয়ার্ড, কোথায় ব্রাউজ করেছেন সে তথ্য, কুকিজ, অটোফিল ডেটা, আইপি অ্যাড্রেস ও লোকেশনের তথ্য কেনা যেত। এসব তথ্য-উপাত্ত ব্যবহার করে প্রতারকেরা ভুক্তভোগীর ই-মেইল, শপিং ও ব্যাংক হিসাব হাতিয়ে নিতে পারতেন। এর মাধ্যমে বিভিন্ন অপরাধ করতেন তারা।

জেনেসিসের ওয়েবসাইট জব্দ করার পর সেখানে একটি পোর্টাল চালু করেছে ডাচ পুলিশ। সেখানে যে কেউ জানতে পারবেন, তার তথ্য হাতিয়ে নেয়া হয়েছে কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App