×

আন্তর্জাতিক

সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে মৃত্যু ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১১:৪৬ এএম

সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে মৃত্যু ১১

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে তাপজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা অবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন। এছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান। নভি মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এখানে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রবিবার মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে জাঁকজমকভাবে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু আসল জিনিসেরই ব্যবস্থা নেই! দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনও ছাউনির ব্যবস্থা ছিল না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১২০ জন। অসুস্থদের অনেককে তাৎক্ষণিকভাবে খারঘরের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App