একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
সৃজিত মুখোপাধ্যায় ও রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। এবার সৃজিতের নিজের মুখের একটি মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
পশ্চিমবঙ্গের টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ ও একাকিত্ব নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানান, জীবনের এই বয়সে এসে তিনি স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করেন। সরাসরি মিথিলার নাম না নিলেও তাঁর এমন মন্তব্যে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে দীর্ঘ সময় ধরে তাদের একসঙ্গে সংসার করা নিয়ে নানা আলোচনা রয়েছে। গত কয়েক বছরেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। এবার সরাসরি মিথিলার নাম না নিলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
আরও পড়ুন: যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’
সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। তিনি জানান, একসময় সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট লেবেল থাকে না। সময়ের সঙ্গে তাদের সেই ঘনিষ্ঠতা কমে গেছে, তবে তারা এখনো একে অপরের শুভাকাঙ্ক্ষী।
সৃজিতের ভাষায়, জীবন একটি যাত্রার মতো, অনেকে কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়। সুস্মিতাও নেমে গেছেন, হয়তো অন্য কোনো ট্রেনে উঠেছেন।
