×

আন্তর্জাতিক

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১০:৩৬ পিএম

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বাড়লো

প্রতীকী ছবি

আবারো বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) সূচকে দেখা গেছে, গত এপ্রিলে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দর বেড়েছে ২০ শতাংশ। চলতি বছর এই প্রথম খাদ্যশস্যের মূল্য বাড়লো।

গোটা বিশ্বে খাদ্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সূচক। এপ্রিলে যা ছিলো প্রায় ১২৭ দশমিক ২ পয়েন্ট। গত মার্চে তা ছিল ১২৬ দশমিক ৫ পয়েন্ট। শতকরা হিসাবে সবশেষ মাসে উল্লম্ফন হার ২০ শতাংশ।

এক বিবৃতিতে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে. এপ্রিলে সিরিয়েল, দুধ ও দুগ্ধজাতীয় খাবার এবং ভোজ্যতেলের দাম প্রায় স্থিতিশীল ছিল। তবে চিনি, মাংস ও চালের দর ঊর্ধ্বমুখী হয়েছে।

সূচকে দেখা গেছে, মার্চ-এপ্রিলে বিশ্বব্যাপী চিনির মূল্য ঊর্ধ্বগামী হয়েছে গড়ে ১৭ দশমিক ৬ শতাংশ। কেবল ১ মাসের ব্যবধানে ২০১১ সালের পর সর্বোচ্চ বেড়েছে ভোগ্যপণ্যটির দাম। মার্চ-এপ্রিলে মাংসের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App