×

আন্তর্জাতিক

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১০:৪৪ এএম

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ২২

ছবি: এনডিটিভি

ভারতের কেরালায় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জনে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে নৌকাটি ডুবে যায়।

কেরালার পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস জানান, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নৌকার নিচে আরও অনেকে আটকা পড়েছেন। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।

এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী পিনারাইও শোক প্রকাশ করেছেন। তিনি মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিম ও পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস উদ্ধার অভিযানের সমন্বয় করবেন বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App