×

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৫:৫৩ পিএম

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৩

ছবি: সংগৃহীত

বুরকিনা ফাসোর মৌহন প্রদেশের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৩৩ জন নিহত হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান দেশটির প্রাদেশিক গভর্নর।

গর্ভনর বাবো পিয়েরে বাসিঙ্গার এক বিবৃতির বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হামলাকারীরা একদল কৃষকের ওপর নির্বিচারে গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, মৌহন প্রদেশের চেরিবা বিভাগের ইউলৌ গ্রামে একটি কাপুরুষোচিত ও বর্বর সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা তাদের লক্ষ্য বানিয়েছে নিরীহ বেসামরিক নাগরিকদের, যারা নদীর ধারে চাষাবাদ করছিলেন।' এসময় তিনি নিহতের সংখ্যা ৩৩ জন বলে উল্লেখ করেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, মোটরসাইকেলে আসা ভারি অস্ত্রে সজ্জিত লোকজন নির্বিচারে কৃষকদের ওপর গুলি চালায়। নিহতদের শুক্রবার সমাহিত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এই হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা গুলি চালানোর আগে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App