×

জাতীয়

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবের অনিয়ন্ত্রিত ব্যবহার দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে এর অপব্যবহার রোধে সরকার শিগগিরই কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চিফ হুইপ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি পুরোপুরি নির্মূল করা হবে। তিনি বলেন, “আমাদের কিশোররা স্কুলে যাবে, লেখাপড়া করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিখবে এবং দক্ষ মানবসম্পদ হয়ে গড়ে উঠবে; তারা কখনোই হাতে অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না।” কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

সম্প্রতি সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের পদত্যাগের প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, এর মাধ্যমে সরকার সবাইকে একটি কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর এবং এর সূচনা ঘর থেকেই করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের কাজ করছে। তাই ফল পেতে কিছুটা যৌক্তিক সময়ের প্রয়োজন।

কুচক্রী মহল বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা ভবিষ্যতে বরদাশত করা হবে না। দেশের স্বার্থে এবং এসব অপশক্তির হাত থেকে রক্ষা পেতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App