গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন আখতারুজ্জামান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তা দেন মেজর আখতারুজ্জামান।
লাইভে তিনি বলেন, আসসালাইমু আলাইকুম, প্রিয় দেশবাসী, সবাই ভালো থাকবেন। সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসীদের স্বার্থরক্ষার জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। আহ্বান কবুল করেন।
আরও পড়ুন: চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
তিনি আরও বলেন, জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকবো, আজীবন থাকবো, যতদিন বেঁচে আছি, ততদিন জনগণের পাশে থাকবো। জনগণের জন্য সংগ্রাম করবো। জনগণের জন্য এই জীবন ত্যাগ করবো।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।
