×

রংপুর

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক নৃত্যশিল্পীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু (৩৫) উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ইসলামপুর গ্রামে তিন নৃত্যশিল্পীকে ডেকে আনা হয়। পরে ২৯ সেপ্টেম্বর দুইজন চলে যান এবং ভুক্তভোগীকে আটকে রাখা হয়। পরে মোখলেছুর, নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া তাকে ধর্ষণ করেন। অভিযুক্তরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সেসময় ভুক্তভোগীর সাড়ে ৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ওসি আজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বাকি চারজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

ভুক্তভোগীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App