×

আন্তর্জাতিক

আরবে সংঘাত হতে দেবো না: সৌদি যুবরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:৫৫ এএম

আরবে সংঘাত হতে দেবো না: সৌদি যুবরাজ

আরব ভুখণ্ডকে আর সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হতে দেয়া হবে না বলে জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। আরব লীগের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে তিনি বলেন, পূর্ব-পশ্চিমের বন্ধু দেশগুলোকে আশ্বস্ত করে বলতে চাই আমরা শান্তির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের অঞ্চলকে সংঘাতময় করার অনুমোদন দেয়া হবে না।

মোহাম্মাদ বিন সালমান আরো বলেন, বিভিন্ন ধরনের সংঘাতে আরব অঞ্চল জর্জরিত। যা আমাদের জন্য যথেষ্ট হয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলের মানুষ ভুক্তভোগী, উন্নয়ন বাধাগ্রস্ত। খবর সৌদি গেজেটের।

আরব বিশ্বের সম্ভাবনার বিষয়টি উপস্থাপন করে তিনি বলেন, আশা করছি, আরব রাষ্ট্রগুলোর পর্যাপ্ত সাংস্কৃতিক সক্ষমতা ও প্রাকৃতিক সম্পদ রয়েছে। আরব লীগে আবারো সিরিয়ার ফেরাকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ। এর ফলে সিরিয়ার সংকট কাটবে।

সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনের ইস্যু সব সময়ই আরব রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিলো ও এখনো রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) আরব লীগের সম্মেলনে যোগ দিতে সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান বাশার আল আসাদ।

দীর্ঘ ১২ বছর পর বাশার আল আসাদ আরব লীগে যোগ দেয়ার সুযোগ পেয়েছেন। এছাড়া, আরব লীগে যোগ দেয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হয়। জেলেনিস্কও আরব লীগে যোগ দিতে গতকাল শুক্রবার সৌদি সফর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App