×

আন্তর্জাতিক

তেল উৎপাদন কমানোর ঘোষণা সৌদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১১:০৪ এএম

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এর ফলে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।

আজ সোমবার (৫ জুন) সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে। দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে দুই শতাংশ।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস-এর নেতৃত্বে রয়েছে রাশিয়া। ভিয়েনায় সংস্থাটি সদর দপ্তরে সাত ঘণ্টা আলোচনার পর উৎপাদন কমানোর নীতির বিষয়ে দেশগুলো একটি চুক্তিতে পৌঁছেছে এবং ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে তারা।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি আমাদের জন্য একটি মহান দিন, কারণ চুক্তির মান অভূতপূর্ব। তেলের নতুন উৎপাদন লক্ষ্যমাত্রা অনেক বেশি স্বচ্ছ এবং অনেক বেশি ন্যায্য।

বিশ্বের ৪০ শতাংশ ক্রুড আসে ওপেক প্লাস থেকে। বর্তমানে দৈনিক সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করে সংস্থাটি, যা বিশ্ব চাহিদার তিন দশমিক ছয় শতাংশ।

এএনজেড বিশ্লেষকরা একটি নোটে বলেছেন, সৌদি আরবের পদক্ষেপটি আশ্চর্যজনক হতে পারে, কারণ কোটাতে সাম্প্রতিকতম পরিবর্তনটি মাত্র এক মাসের জন্য কার্যকর ছিল।

বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজার আরও কঠিন হবে বলেও মনে করছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App