×

আন্তর্জাতিক

ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণ চায় রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৫:২৭ পিএম

ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণ চায় রাশিয়া

ওয়াগনার বাহিনী। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভাড়াটে সেনাদল ওয়াগনারের মধ্যে কয়েক মাসের কোন্দলের পর এবার সরাসরি গ্রুপটির নিয়ন্ত্রণ নিতে চলেছে রাশিয়া।

বিবিসি জানায়, শনিবার রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলাই প্যানকভ বলেছেন, ‘স্বেচ্ছাসেবী দলটিকে’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চুক্তি সই করতে বলা হবে।

এ বক্তব্যে কোন দলকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট না করা হলেও ওয়াগনারকে লক্ষ্য করেই একথা বলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন কড়া ভাষায় বলেছেন, তার বাহিনী সব চুক্তি বয়কট করবে।

ইউক্রেন যুদ্ধে ওয়াগনার বাহিনী রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াইয়ে বড় ধরনের ভূমিকা রেখেছে। কিন্তু ইয়েভগেনি প্রিগোজিন কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্যই বিরোধে জড়িয়েছেন। তিনি বারবার এ দুইজনের অযোগ্যতা এবং ইউক্রেন যুদ্ধে ওয়াগনার বাহিনীকে কম অস্ত্রশস্ত্র সরবরাহের অভিযোগ করেছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় শনিবার যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ার প্রিগোজিন বলেছেন, শোইগুর সঙ্গে ওয়াগনার কোনো চুক্তি সই করবে না। শোইগু ঠিকমত সামরিক বাহিনী চালাতে পারেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App