×

এনসিপি

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশনার ও যিনি প্রতিমন্ত্রী, তিনি হা-ডু-ডু খেলছেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন দ্রুত দিয়ে দেব। মীর শাহে আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয় আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য।’

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আবার মিটিং ডাকছে। নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে কোনো সমাধান হয় না। সমাধান এক দপ্তরেই আটকে আছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে সংস্কার হয়ে যাবে।’

আরও পড়ুন: জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।

প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইবসহ দলটির নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে

বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App