×

জাতীয়

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা নতুন ইউরেনিয়াম জ্বালানির চালানটি কঠোর নিরাপত্তার মধ্যে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দিয়েছে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি তিনটি বিশেষ লরিতে করে সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করছেন। যেকোনো ঝুঁকি এড়াতে পুরো যাত্রাপথজুড়ে অতিরিক্ত সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরও পড়ুন: জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

এর আগে গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় এই চালানটি বুঝে নেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে এই জ্বালানি চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০২

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০২

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

পাকিস্তান ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল ইয়েমেনে

পাকিস্তান ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল ইয়েমেনে

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App