×

আন্তর্জাতিক

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১০:২২ পিএম

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী আর নেই

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। ফাইল ছবি

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি আর নেই। দীর্ঘ অসুস্থতার পরে মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে মৃত্যু হয় প্রবীণ এই কংগ্রেস নেতার। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। বেঙ্গালুরুতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ওমেন চান্ডির মৃত্যুর পর তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বাবার মৃত্যু হয়েছে’। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর।  ২০০৪-২০০৬ ও ২০১১-২০১৬ পর্যন্ত দুইবার কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন ওমেন চান্ডি। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে একজন বিধায়ক হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। খবর ২৪ ঘণ্টার।

তখন থেকে পর পর ১১বার বিধানসভা নির্বাচনে জয় পেয়েছেন। নিজের নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে কেরালা বিধানসভার দীর্ঘতম সদস্য হওয়ার সম্মানও পেয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App