×

আন্তর্জাতিক

সৌদি-ইরান সম্পর্ক সঠিক পথে রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:৪৭ পিএম

সৌদি-ইরান সম্পর্ক সঠিক পথে রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। সেখানে গিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক সঠিক পথেই যাচ্ছে। আমরা অগ্রগতির প্রত্যক্ষ করছি। দুই আঞ্চলিক হেভিওয়েট অতীতের শত্রুতা কাটিয়ে উঠতে এবং সহযোগিতা জোরদার করতে চায়। সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন, 'আমরা আশা করছি, ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবার সৌদি সফরে আসবেন। রাজা সালমান বিন আব্দুলআজিজ তাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের স্বার্থের বিষয়গুলি নিয়ে আমরা একসঙ্গে কাজ করব ও দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাব। উল্লেখ্য, তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি-সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। চীনের মধ্যস্থতায় গত মার্চে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। সূত্র-রয়টার্স  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App