×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ১৯ এফ-১৬ দিচ্ছে ডেনমার্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১০:৫০ এএম

ইউক্রেনকে ১৯ এফ-১৬ দিচ্ছে ডেনমার্ক

ছবি: তাস

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করার জন্য মার্কিন সরকার ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে।

এই যুদ্ধবিমান চালানোর ব্যাপারে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ডেনমার্ক এবং হল্যান্ড থেকে এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনে পাঠানো হবে।

সবার আগে ডেনমার্ক এ অত্যাধুনিক যুদ্ধবিমান ইউক্রেনকে দান করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রোববার এ ঘোষণা দেন।খবর তাসের।

ডেনিস প্রতিরক্ষা মন্ত্রী জানান, পার্লামেন্টে এ ব্যাপারে একটি বিল পাশ হয়েছে। এ বছরের শেষ নাগাদ প্রথমে ৬টি এবং পরে আরও ১৩টি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে দান করবে ডেনমার্ক।অর্থাৎ মোট ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দান করবে ডেনমার্ক।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হল্যান্ড এবং ডেনমার্ককে বাইডেন প্রশাসন আশ্বস্ত করেছে যে, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই কিয়েভের কাছে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দেয়া হবে।

১১ দেশের একটি পশ্চিমা জোট চলতি মাস থেকে ডেনমার্কে পাইলটদের এফ-১৬ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। প্রশিক্ষণ কর্মসূচিতে হল্যান্ড এবং ডেনমার্ক নেতৃত্বে রয়েছে।

যুক্তরাষ্ট্র ডেনমার্ককে এ পর্যন্ত ৩০টি এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছেে।এসব বিমান ইউক্রেনকে দিলে ডেনমার্ককে তার বদলে আরো অত্যাধুনিক এফ-৩৫ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App