×

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষ, নিহত ২৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম

ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষ, নিহত ২৩

ছবি: রয়টার্স

ইয়েমেনে সেনাবাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তুমুল সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রবিবার (২৭ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, সামরিক বাহিনীর ওপর হঠাৎ আক্রমণ চালায় হুতি সদস্যরা। পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী। তীব্র সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে অঞ্চলটি। নিহতদের মধ্যে রয়েছেন ১৫ জন হুতি ও আটজন সেনা। এতে আরও কমপক্ষে ১০ সেনা আহত হয়। সংঘাত নিয়ে কোনো বিবৃতি দেয়নি হুতিরা।

২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। সংঘাতে প্রাণ গেছে প্রায় ২০ হাজার মানুষের। বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখের বেশি। ১ কোটি ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে। জাতিসংঘের উদ্যোগে দফায় দফায় সমঝোতার চেষ্টা করা হলেও আসেনি সমাধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App