×

আন্তর্জাতিক

২৮ মে তিন দিনের সফরে ঢাকায় আসছেন থাই রাজকুমারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৮, ১২:০০ পিএম

২৮ মে তিন দিনের সফরে ঢাকায় আসছেন থাই রাজকুমারী
থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা রাজকুমারী মহাচক্রী সশিরিনধরন তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮ মে ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানাবেন। সফরকালে থাই রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। ৩০ মে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে পাহাড়ের ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকাতে জাদুর ঘাস খ্যাত বিন্না ঘাস বা ভেটিভার সেন্টারসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর আগে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App