×

আন্তর্জাতিক

মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনা, ১০ অভিবাসী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৮:৪০ এএম

মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনা, ১০ অভিবাসী নিহত

ছবি: বিবিসি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

স্থানীয় সময় রবিবার হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতদের সবাই নারী বলেও নিশ্চিত করেছেন তারা।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

সংবাদমাধ্যম বলছে, রবিবারের এই দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশে হয়েছে। এই রাস্তাটি মূলত অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে।

মূলত অভিবাসীদের সাথে সম্পর্কিত সড়ক দুর্ঘটনা মেক্সিকোতে অস্বাভাবিক কোনও ঘটনা নয়। উত্তর আমেরিকার এই দেশটিতে অনেক লোক অননুমোদিত এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনে দেশটি অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।

কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক এবং বাস ব্যবহার করে। এই ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনও পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে, ফলে দুর্ঘটনা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App