×

আন্তর্জাতিক

টাইম ইজ ওভার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ এএম

টাইম ইজ ওভার

ছবি: সংগৃহীত

টাইম ইজ ওভার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এক হাসপাতালে ইসরায়েলের বিমান বাহিনীর ভয়াবহ বোমা হামলায় ৫ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। বিশ্বজুড়ে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, টাইম ইজ ওভার। বুধবার (১৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ‘এক হাজারেরও বেশি নিরপরাধ নারী ও শিশুর ওপর গণহত্যা চালানোর’ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী সাবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। [caption id="attachment_470779" align="aligncenter" width="700"] ইরানের পররাষ্ট্রমন্ত্রী[/caption] সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘হাসপাতালে বোমাবর্ষণ করে এক হাজারেরও বেশি নিরপরাধ নারী ও শিশুকে গণহত্যার মতো ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়ানক অপরাধের পর আইএসআইএস এর চেয়েও ঘৃণ্য এই ভুয়া শাসনের বিরুদ্ধে মানবতার বৈশ্বিক ঐক্যের সময় এসেছে।’ প্রসঙ্গত, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে তিন দিক থেকে ইসরায়েলের দক্ষিণ অংশে ঢুকে পড়ে। তাদের হামলায় অন্তত ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়। হামাস যোদ্ধারা ধরে নিয়ে গিয়ে জিম্মি করে আরও দেড়শ জনকে।পাল্টা জবাবে ইসরায়েল গাজায় হামাসের সামরিক শাখা এবং অবকাঠামোতে জোর বিমান হামলা শুরু করে, শুরু হয় সর্বাত্মক অবরোধ।গত ১১ দিনে ইসরায়েলের বোমা হামলায় প্রায় তিন হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাড়ে ১২ হাজার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App