×

আন্তর্জাতিক

গাজায় স্থল অভিযানে প্রাণ গেল ১১ ইসরায়েলি সেনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম

গাজায় স্থল অভিযানে প্রাণ গেল ১১ ইসরায়েলি সেনার

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে ইসরায়েলি সেনাদের। গত ২৪ ঘণ্টায় হামাসের হামলায় গাজায় অন্তত ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হামাসের হামলায় ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির এই ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক এবং বিশাল ধাক্কা’ বলে অভিহিত করেছেন।

বুধবার (১ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে মঙ্গলবার ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

এতে বলা হয়, গাজায় রাতে স্থল অভিযান চালানোর সময় ইসরায়েলি ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থল অভিযান শুরু করার পর গাজায় একদিনে এটাই সর্বোচ্চ ইসরায়েলি সৈন্যের মৃত্যু।

ইয়োভ গ্যালান্ত বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যোদ্ধাদের মৃত্যু ইসরায়েলের জন্য এক ‘কঠিন এবং বেদনাদায়ক আঘাত।’ গাজা উপত্যকার গভীরে ঢুকে লড়াইয়ের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য দুর্ভাগ্যবশত আমাদের চরম মূল্যও দিতে হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সৈন্যদের হতাহতের পরিসংখ্যান নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়েছে, মঙ্গলবার গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানের সময় ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন; যাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২৪ বছর। নিহত সৈন্যদের ছবি সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সামরিক বাহিনীর ৩২৬ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ হাজার ছাড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App