×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম

ইসরায়েলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
ইসরায়েলি হামলার নিন্দা জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যাঞ্জেলিনা জোলি তার ইনস্টাগ্রাম পোস্টে এ নিন্দা জানান।জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের নৃশংস হামলায় ১০০০ হাজারেরও বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। খবর তুর্কি গণমাধ্যম সাবাহর।

তিনি গাজা উপত্যকার মানুষদেরকে ‘ফাঁদে আটকে পড়া’ লোকজন উল্লেখ করে বলেন, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের ওপর ইচ্ছাকৃতভাবে নির্মম বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, গাজা প্রায় দুই দশক ধরে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।নারী ও শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে তাদের পরিবারশুদ্ধ সম্মিলিতভাবে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদের সঙ্গে মারাত্মক রকমের অমানবিক আচরণ করা হচ্ছে।

তিনি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করা বিশ্ব নেতাদের 'এই অপরাধে জড়িত' বলে অভিযুক্ত করেন।

হামাসের ৭ অক্টোবরের হামলার সমালোচনা করলেও জোলি বলেন, বেসামরিক জনগণের ওপর বোমা হামলা এবং নিরীহ নারী-শিশুদের হত্যা করা এর সমাধান হতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App