×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ‘ডাক বোট’ ডুবে ১১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৮, ১২:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রে ‘ডাক বোট’ ডুবে ১১ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে একটি অ্যাম্ফিবিয়াস ‘ডাক বোট’ ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে পাঁচজন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, পর্যটকদের জন্য ব্যাপক প্রিয় ব্রানসন শহরের টেবল রক লেকে ৩০ জনকে বহন করছিল ছোট্ট নৌকাটি। কিন্তু ঝড়ো আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ডুবুরিরা নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের চেষ্টা করছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নৌকায় বেশ কয়েকজন শিশু ছিল বলেও স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি নৌকা লেকের পাড়ে আসার চেষ্টা করছে। কিন্তু একটি তীরে পৌঁছতে সক্ষম হলেও আরেকটি ডুবে যায়। অ্যাম্ফিবিয়াস ভেহিকল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু প্রায়ই মারাত্মক দুর্ঘটনাও ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

নেত্রকোনার পূর্বধলা যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App