×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ১০:৩৮ এএম

ভারতেরর পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এছাড়া জ্বর নিয়ে হাসপাতালগুলোতে হাজারো মানুষের লাইন। প্রচণ্ড ডেঙ্গু জ্বরে গত সোমবার (০৬ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (০৭ নভেম্বর) রাত পর্যন্ত রাজ্যটিতে মারা গেছেন অন্তত ১১ জন। এরমধ্যে উত্তর ২৪ পরগনার ছয়জন, দক্ষিণ ২৪ পরগনার একজন, কলকাতার দুইজন এবং পূর্ব মেদিনীপুরের দুইজন। তাদের মধ্যে যুবক, মধ্যবয়সী থেকে বৃদ্ধরাও রয়েছেন। এদিকে গত শুক্রবার পশ্চিমবঙ্গের বেলেঘাটার ইনফেকশাস ডিজিজ (আইডি) হাসপাতালে লক্ষ্মী ঘোষ (৩৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও রাজ্য সরকারের দাবি নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু। রোগ প্রতিরোধে ব্যর্থতার তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতোমধ্যে ‘ডেঙ্গুশ্রী’ উপাধি দিয়েছে কেন্দ্র ক্ষমতাসীন বিজেপি। তারা এই রোগকে মহামারি ঘোষণা করেছে। দলটির দাবি, ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কম করে ৪০ হাজার। রাজ্যের গত সপ্তাহের হিসেবে ৩৮ জনের মৃত্যু হয়েছে। যদিও বেসরকারি হিসেবে শতাধিক। আর আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২০ হাজারের বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি কাল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, একজন নিহত

যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

নেত্রকোনার পূর্বধলা যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App