×

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০১:০৯ পিএম

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম এরদোয়ান
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় সবার উপরে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার তাদের ২০১৯ সালের প্রকাশিত সংস্করণে বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের আগস্টে তুরস্কের প্রথম জনপ্রিয় প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। এরপর ২০১৮ সালের নির্বাচনেও ৫২ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি। এরদোয়ান ক্ষমতায় থাকার সময় তুরস্কে নজিরবিহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংবিধান সংস্কার এবং বিশ্ব পরাশক্তি হিসেবে পুনরায় আবির্ভূত হয়েছে তুরস্ক। রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টারের প্রকাশিত ২০১৬ ও ২০১৭ সালের তালিকায় ৮ম অবস্থানে ছিলেন এরদোয়ান। এরপর গত বছরে তিন ধাপ এগিয়ে ৫ম স্থানে চলে আসেন তিনি। এ বছরের প্রভাবশালী মুসলিম তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তৃতীয় স্থানে আছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইন। ২০০৯ সাল থেকে রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিস সেন্টার এই তালিকা প্রকাশ করে আসছে। চলতি মাসে দশম বারের মত বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের এ তালিকা প্রকাশ করেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

নোবিপ্রবি নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আখাউড়া সীমান্ত চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

ঝালকাঠি পৌরসভা ৬ কোটির উন্নয়ন প্রকল্পে ‘অনিয়মের’ শেষ নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App