×

জাতীয়

এ্যানি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের ফ্যাসিবাদী পথ অনুসরণ করলে সাধারণ মানুষ আর বিএনপিকে বিশ্বাসের জায়গায় রাখবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি রেস্তোরাঁয় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর ধরে যেভাবে ফ্যাসিবাদের ধারাবাহিকতা ছিল—চাকরি কিংবা সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে তাদেরই (আওয়ামী লীগ) অনুকরণ করে যদি আমরা একই পথে হাঁটি, তবে মানুষ আমাদের আর বিশ্বাসে রাখবে না। জণগণের কাছে জবাবদিহি করার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির দর্শনে আকাশ-পাতাল তফাত রয়েছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আচরণে যেন কেউ আঘাত না পান, মনে কষ্ট না পান—সেটি নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ১৭ বছরতো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App