×

আন্তর্জাতিক

পেরুতে দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ১১:০০ এএম

পেরুতে দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৭
পেরুতে একটি দ্বিতল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। পেরুর দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রাজধানী লিমার একটি অবৈধ টার্মিনালে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বাসটির মটরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের মুখপাত্র লিউয়িস মেজিয়া জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে। বাসটিতে করে জ্বালানি সরবরাহ করার সময়ই এতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে চারজনই শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল তা পরিষ্কার নয়। আগুন নেভাতে দমকলের আটটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়। লিমার মেয়র জর্জ মুনোজ বলেন, ফাইয়ো বাস টার্মিনালে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ ওই টার্মিনালটি কয়েক সপ্তাহ আগেই নিষিদ্ধ করে দিয়েছে। ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App