×

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় এমিরেটস এয়ারলাইন্স নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ০২:৪৭ পিএম

তিউনিসিয়ার কর্তৃপক্ষ কিছু নারীকে বিমানে উঠতে না দেবার কারণে দেশটি এমিরেটস এয়ারলাইন্সকে তিউনিসিয়ার বিমানবন্দরে অবতরণ করতে দেয়নি। খবর বিবিসির। তিউনিসিয়ার কিছু নারীকে বিমানে উঠতে না দেবার বিষয়টি নিয়ে দেশটির ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। মানবাধিকার সংস্থাগুলো বিষয়টিকে 'বৈষম্যমূলক' হিসেবে আখ্যা দিয়েছে। তিউনিসিয়ার ট্রান্সপোর্ট মন্ত্রণালয় বলছে, দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা করবে না ততক্ষণ পর্যন্ত তাদের ওপর এ নিষেধাজ্ঞা থাকবে। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতে দেরি হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে। টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘তিউনিসিয়ার নারীদের আমরা অনেক মূল্যায়ন এবং সম্মান করি।’ তিউনিসিয়ার স্থানীয় গণমাধ্যম বলছে, দুবাইগামী তিউনিসিয়ার নারীদের এমিরেটসের ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।এ ঘটনা কয়েকদিন ধরে ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকজন নারী জানিয়েছেন, তাদের যাত্রা বিলম্ব হয়েছে এবং তাদের ভিসা আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানানো হয়েছে। ২০১১ সালে তিউনিসিয়ার বিপ্লবের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দেশটি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট

শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট

কাল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

কাল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

হাসিনাকে দেশে আসার কৌশল জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনাকে দেশে আসার কৌশল জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App