×

আন্তর্জাতিক

তুরস্কে আইএসের সন্দেহভাজন ৭৫ সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০২:১১ পিএম

তুরস্কে ইরাক ও সিরিয়ায় আগ্রাসন চালানো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ৭৫ জন সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে । আল জাজিরা জানায়, রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুল শহর থেকে তাদের আটক করা হয়। রাজধানী আঙ্কারায় শুক্রবার সকালে সিরিজ অভিযান চালানো হয়। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাদ দিযে জানায় , সেখান থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, আটক হওয়াদের মধ্যে বেশ কয়েকজন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক। আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আটক হওয়া ৪৬ জনের মধ্যে ৪৩ জনই বিদেশি নাগরিক। ইস্তাম্বুল থেকে যাদের আটক করা হয়েছে তারাও বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছিল। দুই শহরেই অভিযান চালিয়ে সাংগঠনিক নথিপত্র এবং ডিজিটাল বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুলে আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ডিসেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ৭১৪ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬৭০ জনই বিদেশি নাগরিক। গত বছর নববর্ষের প্রাক্কালে ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে হামলার ঘটনায় তুরস্ক এবং অন্যান্য দেশের মোট ৩৯ জন নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App