×

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৯:৪৭ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীতে মৃত্যু সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার (১৫) সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনা শনাক্ত হয়ে ৩ লাখ ৩ হাজার ৩৬১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। খবর ওয়ার্ল্ডওমিটারের। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৫ হাজার ১৬৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ লাখ ৩ হাজার ৭৫৮ জন।

কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা হিসেবে শীর্ষে রয়েছে মার্কিনযুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৮৬ হাজার ৯১২ জন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন। প্রাণহানি হয়েছে ২৭ হাজার ৩২১ জনের।

তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। সেখানে মৃতের সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন। মারা গেছেন ২ হাজার ৩০৫ জন।

আর যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মারা গেছেন ২৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৬১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App