×

আন্তর্জাতিক

মাটি খুঁড়ে গুপ্তধন পেল দুই কিশোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০১:২২ পিএম

মাটি খুঁড়ে গুপ্তধন পেল দুই কিশোর

প্রাচীন মদ্রার গুপ্তধন

মাটি খুঁড়তেই স্বর্ণমুদ্রাভর্তি কলস পেল দুই কিশোর। ইসরায়েলের ইয়াভেন শহরের কাছে পাওয়া এ স্বর্ণমুদ্রাগুলো ছিল দুর্লভ ও প্রাচীন আমলের। প্রায় সাড়ে চারশ স্বর্ণমুদ্রা কলসটিতে ছিল বলে জানা গেছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই স্বর্ণমুদ্রাগুলো ইসলামী যুগের হয়ে থাকতে পারে। খবর সিএনএন’র।

ইসরায়েলের অ্যান্টিকস অথরিটি'র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট ৪২৫টি ‘অত্যন্ত দুর্লভ' প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি সোনা দিয়ে তৈরি। এর মধ্যে অধিকাংশ ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের। নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল। অ্যান্টিকস অথরিটি'র অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

একাদশে ভর্তিতে সাড়ে ৯ লাখের বেশি আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App