×

আন্তর্জাতিক

গাজা যুদ্ধের মধ্যেই কর বৃদ্ধির প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১১:১৮ এএম

গাজা যুদ্ধের মধ্যেই কর বৃদ্ধির প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর

ছবি: আনাদোলু

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ রবিবার (১৪ জানুয়ারি) চলমান গাজা যুদ্ধের মধ্যেই ব্যাংক মুনাফার উপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন। বর্তমানে করের হার ১৭ শতাংশ থাকলেও তা বাড়িয়ে ২৬ শতাংশ পর্যন্ত করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, ভ্যাট আইন ১৯৭৫ এর নির্দেশাবলী অনুসারে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০২৪-২৫ সালের কর বছরে মুনাফা কর ২৬ শতাংশ আরোপ করা হবে। খবর আনাদোলুর।

অর্থ মন্ত্রনালয় আরো পূর্বাভাস দিয়েছে যে, কর বৃদ্ধির ফলে পরবর্তী দুই বছরে প্রায় ৩৭ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার অতিরিক্ত রাজস্ব আহরণ হবে।

কিন্তু ব্যাংক অফ ইসরায়েল সতর্ক করেছে যে, একটি নির্দিষ্ট খাতের মুনাফাকে লক্ষ্য করে ট্যাক্স নীতি গ্রহণ করলে অনিশ্চয়তা সৃষ্টি হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পরতে পারে।

বাজেট ঘাটতির উল্লেখযোগ্য বৃদ্ধির উদ্বেগের মধ্যে অর্থ মন্ত্রণালয় ২০২৪ সালের বাজেট প্রস্তাবে গাজা যুদ্ধের ব্যয় প্রায় ২৪ বিলিয়ন ডলার হতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত

নিরাপত্তায় শঙ্কা জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

গ্রেপ্তার হওয়া ৪০ জনের কেউই শ্রমিক নন: ঢাকা ডিআইজি

গ্রেপ্তার হওয়া ৪০ জনের কেউই শ্রমিক নন: ঢাকা ডিআইজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App