×

চট্টগ্রাম

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে।

আরও পড়ুন: পোশাক কারখানায় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে দিদারের মা নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন। পরে ইউএনওর নির্দেশনায় দিদারকে তাঁর কার্যালয়ে ডেকে মায়ের জবানবন্দি গ্রহণ করা হয়।

এ সময় দিদার গত সাত মাস ধরে ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করেন। মাদক সেবন ও মাকে মারধরের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

জলাভূমিতে কুঁচিয়া শিকার, জীবিকার লড়াইয়ে চরাঞ্চলের মানুষ

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

দীপকে জিজ্ঞাসাবাদে মিলল যেসব গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা দীপকে জিজ্ঞাসাবাদে মিলল যেসব গুরুত্বপূর্ণ তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App