×

আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম

ব্রাজিলে ভূমিধসে নিহত ১১

ছবি: ইন্টারনেট

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃষ্টির পর রাস্তাগুলো, রাজ্যের রাজধানী শহরের মেট্রো লাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলে বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়। খবর রয়টার্সের।

রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে।

আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। বহু রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

ব্রাজিলের দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আটটি শহরে এখনও ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে। রবিবার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডি জেনিরো শহরের অ্যাভিনিউগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

গোলাম পরওয়ার ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App