×

আন্তর্জাতিক

মিয়ানমার সংকট

শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন অজিত দোভাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ পিএম

শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন অজিত দোভাল

মিয়ানমারে উদ্ভূত সংঘাত পরিস্থিতিতে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল। 

গত সপ্তাহে ঢাকা সফরে এসেছিলেন দোভাল। সে সময়ই মিয়ানমার পরিস্থিতি নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  আলাপ করেন। অজিত দোভালের এই ঢাকা সফরের আগে এ সংক্রান্ত কোনো পূর্ব ঘোষণা ঢাকা বা নয়াদিল্লী কোনো পক্ষ থেকেই দেয়া হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রতিবেদনটিতে বলা হয়, মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে গত ৫ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর। তবে এই লড়াই নতুন গতি পেয়েছে ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্র অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন।

সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরপরই ফুঁসে উঠেছিল মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেন তারা। কিন্তু মিয়ানমারের পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করার পর ২০২২ সালের দিকে গণতন্ত্রপন্থীদের একাংশ জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেয়া শুরু করে।

২০২৩ সালের অক্টোবরের শেষে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ)। জোটভুক্ত ৩টি গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এই সংঘাতের নেতৃত্বে রয়েছে।

বাংলাদেশ এবং ভারত দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার এবং ভারত-মিয়ানমার সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৪৩ কিলোমিটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

নাচের কথা বলে নৌকায় নিয়ে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ!

‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

আইনমন্ত্রী ‘বাবা-মাকে সুরক্ষা দিতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী’

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

পে-স্কেলের প্রজ্ঞাপনের পরই ৭ এসআরও, অনলাইনে হবে বেতন নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App