×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা

গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম

গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আট হামলায় এ নিহতের ঘটনা ঘটে। 

বুধবার (২০ মার্চ) এ তথ্য জানায় গাজার মিডিয়া অফিস। এছাড়া নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৪ হাজার ৯৬ জন।

রমজানেও গাজায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গাজায় দেখা দিয়েছে খাদ্য সংকট। শুধু সংকটই নয় চলছে দুর্ভিক্ষ। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৭৪ হাজার ৯৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App