×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘে পুনরায় অর্থায়ন শুরু করবে জাপান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘে পুনরায় অর্থায়ন শুরু করবে জাপান

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থীবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) পুনরায় অর্থায়ন চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। এপ্রিলের প্রথমার্ধেই অর্থায়ন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) টোকিওতে ইউএনআরডব্লিউএপ্রধান ফিলিপ লাজারিনীর সঙ্গে জাপানের মন্ত্রী ইয়োকো কামিকাওয়ার সাক্ষাতের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাপান এবং ইউএনআরডব্লিউএ নিশ্চিত করেছে, ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থাতে জাপানের অবদান পুনরায় শুরু করার প্রয়োজনীয় প্রচেষ্টার বিষয়ে চূড়ান্ত সমন্বয়ের বিষয়টি এগিয়ে নেবে।

চলতি মাসে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং অন্যান্য দেশ জাতিসংঘে ফিলিস্তিনিদের জন্য আবার তাদের সাহায্য শুরু করছে।

এর আগে ইসরাইল অভিযোগ জানিয়েছিল, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানে ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মী জড়িত ছিল।  ইসরাইলের এই অভিযোগের পর  ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের অনেক দেশ ইউএনআরডব্লিউএতে তাদের সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছিল।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App