×

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম

ইসরায়েলে হামলার জেরে ইরানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইসরায়েলে হামলার পর পরই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর এই নিষেধাজ্ঞার ঘোষণা দিলো। ইরানের ১৬ ব্যক্তি ও দুটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে যারা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত।

১৩ এপ্রিলের হামলায় শাহেদ ভেরিয়েন্টের ক্ষেপনাস্ত্র ব্যবহার করেছিলো ইরান। যে দুটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা ইরানের ক্ষেপনাস্ত্রের জন্য ইঞ্জিন তৈরি করে থাকে। নিষেধাজ্ঞার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরিতে বড় ধরণের বাধার সম্মুখীন হবে ইরান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে একত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে। আমরা এই আক্রমণকে পরাজিত করতে সাহায্য করেছি। আজ (বৃহস্পতিবার) আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করছি।

বিবৃতিতে বলা হয়, হামলার পর আমি আমার সহকর্মী জি-৭ নেতাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মিত্র এবং অংশীদাররা ইরানের অস্থিতিশীল সামরিক কর্মসূচি সীমিত করার জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি এবং ব্যবস্থা নিচ্ছে বা নেবে।

বিবৃতিতে আরো বলা হয়, যারা ইরানের হামলাকে সক্ষম বা সমর্থন করে তাদের সবার কাছে এটি পরিষ্কার হোক, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই অঞ্চলে আমাদের কর্মীদের এবং অংশীদারদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

টাইমলাইন: ইরান–ইসরায়েল উত্তেজনা

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App