×

আন্তর্জাতিক

‘অ্যাঞ্জেল অব মোস্তার’ এখন গাজায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:২১ পিএম

‘অ্যাঞ্জেল অব মোস্তার’ এখন গাজায়

ছবি: সংগৃহীত

৩ দশক আগে ইউরোপের বলকান অঞ্চলে ছড়িয়ে পড়া যুদ্ধে ব্রিটিশ এক নারীর দুঃসাহসিক উদ্ধার অভিযান তাকে রাতারাতি বীরের খেতাব এনে দেয়। শেশি বেকার নামে ব্রিটিশ ওই নারীর বয়স তখন ৩০ বছর। ক্রোট ও সার্বদের বর্বর হামলায় বসনিয়ার মোস্তার শহর তখন নরকে পরিণত হয়েছিল।

জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিটিশ মানবাধিকারকর্মী গুরুতর আহত নারী ও শিশুদের মোস্তার থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেন। খবর আনাদোলুর।

তার এ বীরোচিত কাজের জন্য ওইসময় তাকে ‘অ্যাঞ্জেল অব মোস্তার’ বা ‘মোস্তারের ফেরেশতা’ বলে অভিহিত করা হতো। কয়েক দশক পর সেই বীর নারী এখন গাজায় ইসরায়েলি বর্বরতায় আহত ফিলিস্তিনি শিশুদের উদ্ধারের কাজে এসেছেন।

সম্প্রতি গাজা থেকে ৯ শিশুকে উদ্ধার করে তিনি প্রাইভেট জেটে করে ইতালিতে নিয়ে গেছেন চিকিৎসা দিতে। এদের মধ্যে ইসরায়েলি মিসাইলের আঘাতে অঙ্গ হারানো ৩ বছরের শিশু আহমেদ সাব্বাত ও ইউসুফ হাতাব নামে দুই শিশুও রয়েছে।

এ জন্য নানা ঝামেলা পোহাতে হয়েছে তাকে। ইসরায়েলি বাধা জয় করে তবেই তার জেট বিমানে করে শিশুদের নিয়ে ইতালি যেতে পেরেছিলেন তিনি। শিশুদেরকে প্রথমে মিশরের কায়রোতে নেওয়া হয়, সেখান থেকে বিমানে করে ইতালির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App