×

আন্তর্জাতিক

নির্বাচনী সহিংসতা, বিজেপি নারী কর্মীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৩:১৯ পিএম

নির্বাচনী সহিংসতা, বিজেপি নারী কর্মীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত নির্বাচনী এলাকা নন্দীগ্রামে বিজেপির এক নারী কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। 

বুধবার (২২ মে) রাতে সোনাচূড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীরা জানিয়েছেন, তিনি নিহত বিজেপি কর্মীর ছেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ করছেন বিজেপির নেতাকর্মীরা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারের শেষ সময়ে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময়ই বাইকে করে আসা একদল দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। 

রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন রথিবালার ছেলে সঞ্জয় আড়িও। চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

এ সময় রথিবালাসহ অন্যদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালের চিকিৎসকেরা রথিবালাকে মৃত বলে ঘোষণা করেন। রথিবালার পুত্রের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়াও এই ঘটনায় আহত আরও ৭ জন বিজেপি কর্মীর নন্দীগ্রাম হাসপাতালেই চিকিৎসা চলছে। এই ঘটনার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App