×

আন্তর্জাতিক

কেনিয়ার পার্লামেন্টে আগুন, পুলিশের গুলিতে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৮:৩৩ পিএম

কেনিয়ার পার্লামেন্টে আগুন, পুলিশের গুলিতে নিহত ১০

ছবি: দ্য গার্ডিয়ান

ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে দেশটির সংসদ ভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। পড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে মঙ্গলবার (২৫ জুন) অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়।

ভিভিয়ান আচিস্তা নামের একজন প্যারামেডিক ডাক্তার বলেছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রিচার্ড এনগুমো নামের আরেক প্যারামেডিক বলেছেন, গুলিতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি সংসদ ভবন প্রাঙ্গণ থেকে দুইজন আহত বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলেন।

রয়টার্সের একজন সাংবাদিক সংসদ ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখতে পেয়েছেন।

সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার গঠন হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়াজুড়ে বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চান বিক্ষোভকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App