×

আন্তর্জাতিক

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগণনা চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:৫৯ এএম

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগণনা চলছে

ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হয়েছে স্থানীয় সময় শুক্রবার (৫ জুলাই)। এদিন সকাল ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে ভোটগ্রহণ। 

ইরানের নির্বাচনি সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামি রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা।

তিনি জানান, দেশজুড়ে ৫৯ হাজার ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়। মোট ভোটার ছিলেন ৬ কোটি ১০ লাখ। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাঈদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই দুই প্রার্থীর মধ্যে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিলেন ইরানিরা।

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ২ কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একই সময় ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে সাত শতাংশ বেশি।

আরো পড়ুন: হামাসের সঙ্গে আলোচনায় রাজি নেতানিয়াহু

জাতীয় নির্বাচন সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামি সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, আগেরবারের চেয়ে এবারের ভোটে জনগণের অংশগ্রহণ বেড়েছে।

এর আগে, গত শুক্রবার (২৮ জুন) ইরানে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বানের ভোট হয়। ওই সময়ও ভোটগ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও ছয় ঘণ্টা বাড়ানো হয়। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে।

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জন নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App