×

আন্তর্জাতিক

এবার পদত্যাগ করলেন কেনিয়ার পুলিশ প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৪৩ পিএম

এবার পদত্যাগ করলেন কেনিয়ার পুলিশ প্রধান

জাফেট কুমে

 সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৪০ জনের মৃত্যু ও তীব্র সমালোচনার পর এবার কেনিয়ার পুলিশ প্রধান পদত্যাগ করেছেন। এর এক দিন আগেই প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত করেন।  দেশটির প্রেসিডেন্টের কার্যালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, রুটো পুলিশের মহাপরিদর্শক জাফেট কুমের ‘পদত্যাগপত্র গ্রহণ করেছেন’।

তিনি ২০২২ সালের নভেম্বর থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন। ডেপুটি পুলিশপ্রধান ডগলাস কানজা অবিলম্বে বাহিনী পরিচালনার দায়িত্ব নিয়েছেন। দুই সপ্তাহ আগে পার্লামেন্টে বিতর্কিত অর্থ বিল পাস হওয়ার পরপরই বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা চালায়। পুলিশ রাস্তায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়।

তরুণ নেতৃত্বাধীন বিক্ষোভে কুমের পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। বিক্ষোভের সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। প্রেসিডেন্ট হিসেবে রুটো দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে এ বিক্ষোভ তার জন্য সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। 

রুটো বিক্ষোভকারীদের শান্ত করার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে অত্যন্ত অজনপ্রিয় কর বৃদ্ধির অর্থ বিল বাতিল করা। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট রুটো পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদি ও ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া বাদে অ্যাটর্নি জেনারেল ও মন্ত্রিপরিষদের বাকি সদস্যদের বরখাস্ত করেন।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App