×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক যত সহিংসতার ঘটনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক যত সহিংসতার ঘটনা

ছবি: সংগৃহীত

নির্বাচনী জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতার বিষয়টি সামনে এসেছে। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয় যে তিনি নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বা সহিংসতার শিকার হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়। দেশটিতে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬৩ সালে দেশটিতে জন এফ কেনেডিকে হত্যাসহ সাবেক চার মার্কিন প্রেসিডেন্টকে তাদের নিজ অফিসে হত্যা করা হয়। এছাড়া ১৯৮১ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন গুলিবিদ্ধ হয়ে ভাগ্যক্রমে বেঁচে যান।  গত দুই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।  

এরমধ্যে ২০১১ সালের ৮ জানুয়ারি ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান গ্যাবি গিফোর্ডস অ্যারিজোনাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই ঘটনায় আরো ছয়জন নিহত হয়। ২০১৭ সালের ১৪ জুন বার্ষিক কংগ্রেসনাল বেসবল গেম অনুশীলন অনুষ্ঠানে এক বন্দুকধারী গুলি চালায়। এতে রিপাবরিকান হাউজ মেজরিটি হুইপ স্টিভ স্কালিস আহত হন। 

২০১৭ সালের ১২ আগস্ট ভার্জিনিয়ার শার্লোটসভিলে একজন অতি-ডানপন্থীর সমাবেশে একজন শ্বেতাঙ্গ তার প্রতিপক্ষের র‌্যালিতে গাড়ি নিয়ে হামলা চালায়, এতে একজন নিহত হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর তার মেনে নিতে না পেরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। 

২০২২ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বাড়িতে প্রবেশ করে এক ব্যক্তি হামলা চালায়। ওই সময়ে পেলোসির স্বামীকে হ্যামার দিয়ে আক্রমণ করা হয়। এতে তিনি গুরুতর জখম হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App