×

আন্তর্জাতিক

ইরানকে যে জরুরি বার্তা পাঠালেন সৌদি যুববাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম

ইরানকে যে জরুরি বার্তা পাঠালেন সৌদি যুববাজ

ছবি: সংগৃহীত

মধ্যপন্থি মাসুদ পেজেশকিয়ান স্বল্প পরিচিত একজন আইনপ্রণেতা ও কার্ডিয়াক সার্জন থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইসলামিক প্রজাতন্ত্রটির নবম প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে একটি জরুরি বার্তা পাঠিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজ মঙ্গলবার (৩০ জুলাই) মোহাম্মদ বিন সালমানের ওই বার্তা নিয়ে তেহরান পৌঁছান। খবর: আরব নিউজের।

 সেখানে তিনি এটি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হাতে পৌঁছে দেন। বুধবার (৩১ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি যুবরাজ ইরানে ওই পত্র পাঠান। এসময় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ সৌদি আরবের প্রতিমন্ত্রী যুবরাজ মনসুর বিন মিতেব বিন আব্দুল আজিজকে স্বাগত জানান এবং দুই ভ্রাতিপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, তেহরানে সৌদি দূতাবাসে ২০১৬ সালের হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এর ৭ বছর পর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালে ইরান এবং সৌদি আরব আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজী হয়। দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরুর আলোচনা হয়। সেই সঙ্গে দু'দেশ পরস্পরের রাজধানীতে তাদের বন্ধ দূতাবাসের দরোজা খোলারও সিদ্ধান্ত নেয়। চীনের মধ্যস্থতায় গত বছর বেইজিং এ দু'দেশের মধ্যে এক আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে। দুটি দেশই এক্ষেত্রে বেইজিং এর ভূমিকার প্রশংসা করেছে।

আরো পড়ুন- হানিয়া হত্যা: ইসরায়েলকে ‘কঠিন শাস্তি’ দেয়ার অঙ্গীকার ইরানের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App