×

আন্তর্জাতিক

শেষ হচ্ছে ফ্রাঙ্কফুর্টের বইমেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৫:৩২ পিএম

শেষ হচ্ছে ফ্রাঙ্কফুর্টের বইমেলা

ফ্রাঙ্কফুর্ট। গেটি ইমেজ

করোনা-সঙ্কটেও বাদ যায়নি বইমেলা। নতুন আঙ্গিকে জার্মান সরকার আয়োজন করেছে ফ্রাঙ্কফুর্ট ডিজিটাল বইমেলা। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া মেলা আজ ১৮ অক্টোবর শেষ হচ্ছে

এ বছর অবশ্য লেখক-পাঠক মুখোমুখি দেখা হওয়ার কোনও সুযোগ ছিল না। ছিল না লেখক-প্রকাশক আলোচনার পরিসরও। এ বার মেলা চলে ভার্চুয়ালি।

গত বছর সাড়ে সাত হাজার মানুষ এসেছিলেন এই মেলায়। আগের বছর থেকেই মেলার একটা বড় অংশকে ডিজিটাল-আওতায় নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছিল।

তবে অন্যান্য বারের মতো লেখক ও প্রকাশকদের পুরস্কার দেয়ার ব্যবস্থা থাকছে।

মেলা কর্তৃপক্ষ জানায়, পুরস্কার পেলে লেখক ও প্রকাশনার পরিচিতি বাড়ে, লেখককে ভালো লিখতে উদ্বুদ্ধ করে। এ বছর 'জার্মান বুক প্রাইজ' এবং 'দ্য পিস প্রাইজ'ও দেওয়া হচ্ছে। মেলার শেষ দিনে সেন্ট পলস গির্জা থেকে এগুলির প্রাপকের নাম ঘোষণা করা হবে। অন্যান্য পুরস্কারগুলি দেয়া হবে পরের সপ্তাহে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App